সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাড়ি থে‌কে ১ হাজার ২০০ লিটার ডিজেল উদ্ধার করেছে যৌথ বা‌হিনী। আজ দুপুরে উপ‌জেলার প্রমান্দকাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ইউপি চেয়ারম্যানের বাড়িতে কয়েকটি ড্রামে থাকা ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল জানান, আমার এক হাজার বিঘা মাছের ঘের রয়েছে, স্কে‌ভেটর মেশিন রয়েছে। আমি একজন কৃষক। নিজস্ব জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বিভিন্ন মাধ্যমে এ ডিজেল জোগাড় করে রেখেছি।

ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ করায় ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল কালিগঞ্জ ওসির জিম্মায় দেয়া হয়েছে, যা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও