জয়পুরহাট প্রেস ক্লাব

সভাপতি নৃপেন্দ্রনাথ সম্পাদক রতন

জয়পুরহাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে নৃপেন্দ্রনাথ মণ্ডল (ভোরের কাগজ ও মায়ের আঁচল সম্পাদক) পুনর্নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে রতন কুমার খাঁ (দেশকাল) নির্বাচিত হয়েছেন।

জয়পুরহাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নৃপেন্দ্রনাথ মণ্ডল (ভোরের কাগজ মায়ের আঁচল সম্পাদক) পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক পদে রতন কুমার খাঁ (দেশকাল) নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাশরেকুল আলম (বণিক বার্তা)

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে শাহাদুল ইসলাম সাজু (ইত্তেফাক বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা (দীপ্ত টিভি যায়যায়দিন), প্রকাশনা লাইব্রেরি সম্পাদক পদে আবু মুসা (ইনকিলাব) কার্যনির্বাহী সদস্য পদে এরশাদুল বারী তুষার (বৈশাখী টিভি), তপন কুমার খাঁ (দৈনিক জনকণ্ঠ), আব্দুল আলীম (যমুনা টিভি), ওম প্রকাশ আগরওয়ালা (দৈনিক জনমত), মিনার হোসেন (দৈনিক তিস্তা)

সকাল ১০টা থেকে টানা দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাব ভবনে ভোট গ্রহণ চলে।

আরও