বিলুপ্তপ্রায় উদ্ভিদ রক্ষায় পরিবেশ পদক পেলেন বাকৃবির অধ্যাপক

জীববৈচিত্র্য রক্ষা, বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ এবং পরিবেশবিষয়ক গবেষণায় অসামান্য অবদান রাখায় ব্র্যাক ব্যাংক-তরুপল্লব নিবেদিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান। ‘নিসর্গ পুরস্কার’ ক্যাটাগরিতে তিনি এ পদকে ভূষিত হন।

ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু তার হাতে এ পদক তুলে দেন।

অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান দেশের বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, সম্প্রসারণ এবং প্রকৃতি সংরক্ষণে নিরলসভাবে কাজ করে চলেছেন।

আরও