স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

দাম্পত্য জীবনের শুরু থেকেই দুলাল ও রঞ্জিলার মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই স্বামীকে তালাক দেন রঞ্জিলা। বিষয়টি মেনে নিতে না পেরে মঙ্গলবার সকালে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায় দুলাল। বুধবার চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিলার মৃত্যু হয়।

বাগেরহাটের মোংলায় তালাক দেয়ায় স্বামী গোলাম মওলা দুলাল (৪৫) তার স্ত্রী রঞ্জিলা বেগমকে (৩৯) কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকায় রঞ্জিলার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা গ্রামের মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের সঙ্গে কয়েক বছর আগে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাদের মধ্যে কলহ-বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামীকে তালাক দেন। তালাকের বিষয়টি মেনে নিতে না পেরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোলাম মওলা দুলাল রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান।

এতে রঞ্জিলা গুরুতর আহত হলে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা হয়ে ঢাকায় পাঠানো হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, স্ত্রী তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামী তাকে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও