ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে দুই হাজার পরিবারকে ইফতারসামগ্রী দিয়েছেন সুলতান আহম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। গতকাল শুক্রবার সকালে চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক আবু সাইদ মোহাম্মাদ মহিউদ্দিন বুলবুল, এম. নুরুল হোসেন খোকা, এম. রবিউল হোসে বাবু ও কাউছার জাহান।