রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত এক বাংলাদেশীর মরদেহ আসবে কাল

ফ্লাইটটি আগামী ২৩ অক্টোবর ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মি‌নি‌টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ইয়েমেনের হুথি সামরিক গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশী কর্মী মো. শাহেদ আহম্মেদের মর‌দেহ আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) দে‌শে আসছে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

মন্ত্রণালয় জানায়, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন বাংলাদেশী কর্মী মো. শাহেদ আহম্মেদ। আগামী ২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ ঘটিকায় ইউএস বাংলা ফ্লাইট নম্বর BS 362 যোগে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হতে তার মরদেহের ফ্লাইটটি রওনা কর‌বে।

ফ্লাইটটি আগামী ২৩ অক্টোবর ঢাকা সময় সকাল ৮টা ৩৫ মি‌নি‌টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। এ ছাড়া, মৃতের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি হতে মৃতের বকেয়া বেতন-ভাতাদি ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫.৬২ সৌদি রিয়াল (সমপরিমাণ প্রায় ৯ লাখ টাকা) রিয়াদ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। এ অর্থ দ্রুতই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃতের পরিবারের নিকট বিতরণ করা হবে।

আরও