অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিতে বৈশ্বিক সহযোগিতার আহ্বান শামা ওবায়েদের

শামা ওবায়েদ বলেন, ‘অটিজম নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত টেকসই জাতীয় সক্ষমতা জোরদার করা, যাতে দেশগুলো অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে পারে।

টেকসই জাতীয় সক্ষমতা গড়ে তোলা ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজে অর্থবহভাবে অংশ নেয়ার সুযোগ নিশ্চিত করতে আরো জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

গতকাল সন্ধ্যায় ঢাকায় প্রাপ্ত এক বার্তা অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পার্শ্ববৈঠক হিসেবে আয়োজিত ‘অটিজমে বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিতকরণ: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, ‘অটিজম নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত টেকসই জাতীয় সক্ষমতা জোরদার করা, যাতে দেশগুলো অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে পারে। অটিজম ও প্রতিবন্ধিতা আক্রান্ত ব্যক্তিরা যাতে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থপূর্ণভাবে অংশ নিতে পারে, সে বিষয়ে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

কাতার, কাতার ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং ‘অটিজম স্পিকস’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

আরও