রাজশাহীতে এনএসির আমেরিকান এনপিকেএসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে ফসলের সুষম পুষ্টি নিশ্চিতকরণ, আধুনিক কৃষিতে সুষম সারের গুরুত্ব, আমেরিকান এনপিকেএস ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে মানসম্মত সার ব্যবহারে সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় উৎপাদনের উদ্যোগ, বাজার সম্প্রসারণ এবং পরিবেশক নেটওয়ার্ক আরো শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাজশাহীতে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের উদ্যোগে আমেরিকান এনপিকেএস (সুষম সার) ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেয়ার লক্ষ্যে পরিবেশক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর পদ্মা নদীর তীরে অবস্থিত সীমান্তে অবকাশ (সীমান্ত সম্মেলন কেন্দ্র) প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী ও নাটোর অঞ্চলের শতাধিক ডিলারসহ ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে ফসলের সুষম পুষ্টি নিশ্চিতকরণ, আধুনিক কৃষিতে সুষম সারের গুরুত্ব, আমেরিকান এনপিকেএস ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে মানসম্মত সার ব্যবহারে সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় উৎপাদনের উদ্যোগ, বাজার সম্প্রসারণ এবং পরিবেশক নেটওয়ার্ক আরো শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি আমেরিকান এনপিকেএস ব্র্যান্ডের নতুন যাত্রাকে আরো গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ব্র্যান্ডটির বাজার সম্প্রসারণ, স্থানীয় উৎপাদন কার্যক্রম এগিয়ে নেয়া এবং কৃষকদের কাছে গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ পৌঁছে দেয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।

কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, আমেরিকান এনপিকেএস ব্র্যান্ডকে নতুনভাবে আরো শক্তিশালী করতে হবে। তিনি প্রচলিত পদ্ধতিতে বিভিন্ন ধরনের সার আলাদাভাবে ব্যবহারের প্রবণতা কমিয়ে সুষম সার ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যালান্সড ফার্টিলাইজার আমেরিকান এনপিকেএসের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবেশক ও ডিলারদের সম্মিলিত উদ্যোগ, কার্যকর সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল আমেরিকান এনপিকেএস ব্র্যান্ডের মাসকট বা প্রতীকী চরিত্রের আনুষ্ঠানিক উন্মোচন। কেক কাটা ও মাসকট উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ব্র্যান্ডটির পরিচিতি বৃদ্ধি এবং প্রচার কার্যক্রমকে আরো আকর্ষণীয় ও গতিশীল করে তোলার লক্ষ্যে এ মাসকট উন্মোচন করা হয়।

আয়োজকদের মতে, নতুন এ উদ্যোগের মাধ্যমে কৃষকসহ সাধারণ মানুষের কাছে আমেরিকান এনপিকে এস ব্র্যান্ডের বার্তা আরো সহজ, কার্যকর ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেয়া সম্ভব হবে। একই সঙ্গে সুষম সার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের মধ্যে ব্যালান্সড ফার্টিলাইজার ব্যবহারে আগ্রহ তৈরিতেও মাসকটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশকরা আমেরিকান এনপিকেএস সার নিয়ে নিজেদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। তাঁরা পণ্যের বাজার সম্ভাবনা, কৃষকদের কাছে এর পরিচিতি বৃদ্ধি এবং মাঠপর্যায়ে বিপণন কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশকদের সঙ্গে কোম্পানির সমন্বয় বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তারা।

সম্মেলনে পণ্যের গুণগত মান বজায় রাখা, বাজারে ব্র্যান্ডের অবস্থান সুদৃঢ় করা, কৃষকদের আস্থা অর্জন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোম্পানি ও পরিবেশকদের মধ্যে যোগাযোগ আরও জোরদার হওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের কাছে সুষম পুষ্টির বার্তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।

ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের এ উদ্যোগ দেশের কৃষিতে সুষম পুষ্টি ব্যবস্থাপনার প্রসার, মানসম্মত কৃষি উপকরণের ব্যবহার বৃদ্ধি এবং আমেরিকান এনপিকেএস ব্র্যান্ডের বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও