‎লক্ষ্মীপুরে মা-মেয়েকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

পরিবারের সদস্যদের অভিযোগ, ছেলের বিয়ের জন্য কিছুদিন আগে ৩০ ভরি স্বর্ণালংকার কিনেছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। তার স্ত্রী ও কন্যাকে হত্যা করে ওই স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করা হয়েছে।‎

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টা সময়ের মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। সেই সঙ্গে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ করেছে নিহতের পরিবারের।

নিহতরা হলেন জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীম (১৯)। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মীম তাদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা বাজারে ছিল। ছেলে ফরহাদ হোসেন রাব্বী রাত ৯টায় ফিরে ঘরে ঢুকে মা জুলেখা বেগম ও বোন তানহা আক্তার মীমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ছেলের বিয়ের জন্য কিছুদিন আগে ৩০ ভরি স্বর্ণালংকার কিনেছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। তার স্ত্রী ও কন্যাকে হত্যা করে ওই স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করা হয়েছে।‎

‎অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ডাকাতি না অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এ নিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

আরও