লাঙ্গলবন্দে শুরু অষ্টমী স্নানোৎসব, লাখো পুণ্যার্থীর ঢল

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ তীর্থ উৎসব ‘মহাষ্টমী স্নান’।

পাপমুক্তির বাসনায় দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ ও এর পার্শ্ববর্তী এলাকা।

গতকাল বিকাল ৫টা ১৭ মিনিটে তিথি শুরুর সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করে লাঙ্গলবন্দের ২৪টি ঘাটে স্নান শুরু করেন ভক্তরা, যা চলবে আজ বেলা ২টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে সকাল থেকেই লাঙ্গলবন্দের বিভিন্ন মন্দির ও আশ্রমে পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে।

স্নানোৎসবকে ঘিরে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী বারোয়ারি মেলা। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে কয়েক হাজার বিদেশি পুণ্যার্থী ব্রহ্মপুত্রের এই পবিত্র সলিলে অবগাহন করতে লাঙ্গলবন্দে পৌঁছেছেন বলে জানিয়েছেন লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

স্নানোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছে প্রশাসন।

আরও