ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ

শনিবার কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবাসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেয়া হয়েছে।

শনিবার (২১ জুন) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেশ কিছু দিন ধরে আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আরও