ঘরের সামনে ‘থুথু ফেলা নিয়ে’ বিবাদে চাচাতো ভাইকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘরের সামনে ‘থুথু ফেলাকে কেন্দ্র করে’ বিবাদে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুকীরটুলা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ৩০ বছর বয়সী রুহেল মিয়া মুগোলটুলা গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।

লিয়াকত মিয়ার অভিযোগ, রুহেলের সঙ্গে তার চাচাতো ভাই কাউসারের দীর্ঘদিন ধরেই পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল মঙ্গলবার রাতে কাউসার তার চাচাতো ভাই রুহেলের ঘরের সামনে থুথু ফেলেন। রুহেল ঘরের সামনে থুথু ফেলার প্রতিবাদ করলে কাউসার ও তার ভাই বক্করের সঙ্গে বাগবিতন্ডা হয়।

তিনি আরো জানান, কিছুক্ষণ পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে কাউসার রুহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে রুহেলকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক দ্বন্দ্ব থেকেই রুহেলকে তার দুই চাচাতো ভাই মিলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে দুই চাচাতো ভাইকেই আটক করা হয়েছে।

আরও