মাদারীপুরের বিভিন্ন উপজেলায় অস্তিত্ব সংকটে থাকা ও বেদখল হওয়া ৬৫টি সরকারি (খাস) জলমহাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। বিগত বছরগুলোয় বিভিন্ন কারণে এসব জলমহাল থেকে রাজস্ববঞ্চিত ছিল সরকার। সম্প্রতি এসব জলমহাল উদ্ধার করা হয়। উদ্ধারের পর খননসহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জলমহাল থেকে রাজস্ব আয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।