মাদারীপুরে কুমার নদে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে মরদেটি উদ্ধার করা হয়। তবে মৃতের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি।

মাদারীপুরে কুমার নদে বস্তাবন্দি অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে মরদেটি উদ্ধার করা হয়। তবে মৃতের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, সদর উপজলা এলাকায় কুমার নদে বস্তাবন্দি একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর মরদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য নৌপুলিশ ও সিআইডিকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে নেয়া হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।

আরও