তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে সামিট

কক্সবাজারের মহেশখালীতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার তৃতীয় ভাসমান এলএনজ‌ি টার্মিনাল স্থাপনের কাজ পাচ্ছে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড। দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন এ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে সামিটের প্রস্তাব আজ বুধবার (১৪ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয়েছে।

কক্সবাজারের মহেশখালীতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার তৃতীয় ভাসমান এলএনজ‌ি টার্মিনাল স্থাপনের কাজ পাচ্ছে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড।

দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন এ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে সামিটের প্রস্তাব আজ বুধবার (১৪ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেয়া হয়েছে।

একই সঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি সভায় এলএনজি ও সার কেনা, চি‌নি ও সয়া‌বিন তেল কেনাসহ আরো বেশ কিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঁচটি ও ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি, শিল্প মন্ত্রণালয়ের তিনটি, স্বাস্থ্য সেবা বিভাগের একটি, সেতু বিভাগের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবনা ছিল। 

আরও