খুলে দেয়া হয়েছে জাফলং ও রাতারগুল পর্যটন কেন্দ্র

পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন এবং আবহাওয়া স্বাভাবিক থাকায় সিলেটের জাফলং ও রাতারগুল পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে।

পর্যটক নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন এবং আবহাওয়া স্বাভাবিক থাকায় সিলেটের জাফলং ও রাতারগুল পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। গতকাল গোয়াইনঘাট উপজেলা পর্যটন কমিটি জাফলং পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে গত শুক্র ও শনিবার দুই দফা গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করে। বন্যা দেখা দেয়ায় ১৭ জুন  সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয় প্রশাসন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাফলং পর্যটন কেন্দ্রে নৌ-চলাচলের রুটে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে বোট মালিক ও নৌ-চালকদের। তবে সাঁতার জানে না এবং ১২ বছরের কম বয়সীদের নিয়ে পিয়াইন নদীতে নৌ ভ্রমণ করা যাবে না। ট্যুরিস্ট পুলিশকে পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা বিধানের জন্যও বলা হয়েছে।

আরও