পতাকা বৈঠক

বিএসএফের দুঃখপ্রকাশ, ভারতীয় কৃষককে ফেরত দিয়েছে বিজিবি

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে বিএসএফ তাদের সদস্যদের সতর্ক করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

আজ দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পাটগ্রামের ধবলসূতী সীমান্তে ৮২৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে তিস্তা-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে কোচবিহার-৯৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সুনীল কুমার রায় নেতৃত্ব দেন।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলির ঘটনায় বিএসএফ দুঃখপ্রকাশ করেছে এবং স্থানীয়দের হাতে ধরা পড়া ভারতীয় সেই কৃষককে ফেরত দিয়েছে বিজিবি। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আজ দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পাটগ্রামের ধবলসূতী সীমান্তে ৮২৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে তিস্তা-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে কোচবিহার-৯৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সুনীল কুমার রায় নেতৃত্ব দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী সীমান্ত এলাকায় মোফিজুল ইসলামের ছেলে শাহাদত হোসেন মিজান ভূট্টা ক্ষেতের পাশে ঘাস কাটতে যান। এ সময় বিএসএফের একটি টহল দলের সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান।

এ ঘটনার পর স্থানীয় উত্তেজিত কিছু মানুষ ভারতের কুচবিহার জেলার কুচলীবাড়ী থানার ফুলকাডাবরী এলাকার কৃষক হরেন্দ্র নাথ বর্মণের ছেলে সহদেব বর্মণকে ধরে নিয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়। বিএসএফও পাল্টা প্রতিবাদ জানায়।

পরে পতাকা বৈঠকে বিএসএফ গুলির ঘটনায় দুঃখপ্রকাশ করে। একই সঙ্গে স্থানীয়দের হাতে ধরা পড়া ভারতীয় নাগরিক সহদেব বর্মণকে বিএসএফের কাছে ফেরত দেয়া হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে বিএসএফ তাদের সদস্যদের সতর্ক করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

আরও