তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জন আটক

অভিযানে শেরেবাংলা নগর থানার পুলিশ অংশ নেয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট ও অ্যান্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিস্তারিত কার্যক্রম যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

গতকাল বিকালে তাদের হেফাজতে নেয়া হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে তাদের হেফাজতে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে শেরেবাংলা নগর থানার পুলিশ অংশ নেয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট ও অ্যান্টি টেরোরিজম ইউনিটকে (এটিইউ) খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আরও