গাজীপুরে লরি-অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু

স্থানীয়রা জানান, রোববার (২৩ মার্চ) সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপর মহানগরের পুবাইলে লরি-ইজিবাইক সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।

স্থানীয়রা জানান, রোববার (২৩ মার্চ) সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রীর মৃত্যু হয় এবং আরো কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও