ফসলে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমানোর দাবিতে মানববন্ধন

ফসলে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফসলে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমানোর দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গ্রিন কোয়ালিশন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন এ কর্মসূচি আয়োজন করে। বক্তারা বলেন, কীটনাশকের অবাধ ব্যবহার শুধু কৃষিকে নয়, সব প্রাণী জীবন বিষিয়ে তুলছে। অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করায় সবার আগে ঝুঁকিতে পড়ছে কৃষকদের স্বাস্থ্য। কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসল অনিরাপদ করে তুলছে মানুষের জীবন।

আরও