জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের মধ্যে তিনটিতে উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া দুইটি আসন ছেড়ে দেয়া হয়েছে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদকে। একটি আসেন উন্মুক্ত রাখা হয়েছে।
আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ এ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ এ রাগেবুল আহসানকে মনোনয়ন দেয়া হয়েছে। বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কস পার্টিকে দেয়া হয়েছে। উন্মুক্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন।
আজ রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
প্রধানমন্ত্রীর সরবারি বাসভবন গণভবনে এ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।