মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, অর্ধগলিত অবস্থা তাই মৃত্যুর কারণ স্পষ্ট নয়। মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের একটি ভুট্টা খেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহের সন্ধান পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে মরদেহ পঁচে গন্ধ বের হলে মাঠে কাজ করতে যাওয়া কৃষকদের নজরে আসে। তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ‌

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে এলাকার কৃষকরা ওই মাঠে কাজ করছিলেন। এ সময় তাদের নাকে দুর্গন্ধ আসে। কয়েকজন কৃষক মিলে গন্ধের উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে আব্দুল খালেক নামের এক কৃষকের ভুট্টা খেতে অর্ধগলিত মরদেহ দেখতে পান চাষীরা।‌ তবে মরদেহের পরিচয় শনাক্ত হয়নি।

আরও