হালনাগাদের
পর সারাদেশের ভোটার তালিকার একটি খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ অনুযায়ী ভোটারের সংখ্যা বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ। প্রণীত খসড়ার ওপর
দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করবে সংস্থাটি।
আজ রোববার
(১৫ জানুয়ারি) সকালে খসড়া তালিকাটি প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী ২০২২ সালের ২ মার্চ
পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। ২০২২ সালের হালনাগাদে
এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ৪০ লাখ ৭২
হাজার ৪৫৫ জন, নারী ৩৯ লাখ ১০ হাজার ৪৩৯ জন এবং হিজড়া ৩৮৩ জন।
২০২২ সালে হালনাগাদকৃত
তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন ভোটারকে।
সব মিলিয়ে আজ
১৫ জানুয়ারি পর্যন্ত দেশের মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। এর মধ্যে
পুরুষ ভোটার ৬ কোটি ৩ লাখ হাজার ৮৩ হাজার ১১২ জন, নারী ভোটার ৫ কোটি ৮৬ লাখ ৭৭
হাজার ২০৯ জন এবং হিজড়া ৮৩৭ জন।