উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে মানসম্মত শিক্ষক ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। দক্ষতাসম্পন্ন শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অন্তত একটি বিদেশী ডিগ্রি থাকা উচিত। কারণ শিক্ষকরা নিজেরা যদি সরাসরি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান না দেখেন তাহলে দেশে তারা কীভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করবেন? এছাড়া গবেষণার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো ভালো গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নিজেদের অর্থায়নে এ ধরনের গবেষণা পরিচালনা করা কঠিন। সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বাজেট প্রদান করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চলে শিক্ষার্থীদের প্রদত্ত ফির ওপর নির্ভর করে। অন্তত গবেষণার ক্ষেত্রে সরকার যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বাজেট দেয়, তাহলে এক্ষেত্রে আশানুরূপ উন্নয়ন সম্ভব।
—অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা, উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি