বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে। চিকিৎসকের পরামর্শে এ অবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন দলীয় একটি সূত্র।
বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস। সূত্রটি জানিয়েছে, আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হবে। বিকাল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর পর সন্ধ্যা ৬টা নাগাদ ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।
গত বুধবার ইফতারের পর পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
৭৫ বছর বয়সী মির্জা আব্বাস সাবেক মন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারান। অসুস্থতার কারণে গতকাল শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে তিনি অংশ নিতে পারেননি।