চুয়াডাঙ্গা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের অবৈধ মালামাল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ।
বিজিবি জানিয়েছে, ব্যাটালিয়নের অধীনে দর্শনা, বাজিতপুর, মুন্সীপুর ও দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বোতল ভারতীয় মদ, ৩০ গ্রাম ভারতীয় হেরোইন, ১ হাজার ৪৪০টি ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ১ হাজার ৮০০টি ভারতীয় ডেক্সোমেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৩৪টি বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, ২৫টি ভারতীয় চকলেট, ১টি ভারতীয় কম্বল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এসব অভিযান চালানো হবে।