সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন। মামলার মোট ২৪ আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।

সাবেক প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) কাজী হাবিবুল আউইয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৬ জুন) পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

জনগণের ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় এদিন হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে হাবিবুল আউয়ালের পক্ষে তার আইনজীবী এমিল হাসান রোমেল রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন। মামলার মোট ২৪ আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।

এ মামলায় সাবেক সিইসি নুরুল হুদাকে গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আদালত তোলা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। আর গত ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়।

আরও