সরকারের এ বিশেষ উদ্যোগকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সবার আগে সম্পন্ন করেছে। তাদের দাবি, উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ২ লাখ ৩৯ হাজার ৪৮০ কৃষককে ১০ হাজার টাকা করে ঋণমুক্ত করেছেন তারা। গতকাল রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার জাহিদ বলেন, ‘এ কার্যক্রমের মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৮৮ হাজার ৮২৫ কৃষককে ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার ঋণ ও রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৫৫ কৃষককে ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।’