চট্টগ্রাম সমিতি ঢাকার গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

১৭ অক্টোবর রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবনের মিলনায়তনে এ গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মহান স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বৃহত্তর চট্টগ্রাম জেলার বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে চট্টগ্রাম সমিতি ঢাকা।

১৭ অক্টোবর রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবনের মিলনায়তনে এ গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি। চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি ইমিরেটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরীসহ সংবর্ধনাপ্রাপ্ত অতিথি ও তাদের প্রতিনিধিরা। অনুষ্ঠানে গুণীজন ও তাদের প্রতিনিধিদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়। গুণীজনরা হলেন ২০২৫ ও ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মরহুম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ও মরহুমা নভেরা আহমেদ। ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত মরহুম আইয়ুব বাচ্চু, স্বর্গীয় ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সুলিমুল্লাহ খান। এছাড়া অনুষ্ঠানে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে চেক প্রদান করা হয়।

আরও