ব্রাহ্মণবাড়িয়ায় গুলিসহ দুইটি এয়ারগান উদ্ধার

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল বা আশপাশে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে গুলিসহ দুইটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১ এর একটি দল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের নোনাসার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি পুকুরপাড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে পাড়ের দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল বা আশপাশে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি জিডি মূলে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও