রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এএইএম খায়রুজ্জামান লিটন। গতকাল দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুল খালেক, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।