উন্নয়নের সব সূচকে এগিয়ে বাংলাদেশ: আইনমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পর দেশ উন্নয়ন দেখেছে উল্লেখ করে আইমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে বাংলাদেশ যে সারাবিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে, পাকিস্তানপ্রেমিদের এটা পছন্দ হয় না তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে কিন্তু তারা জানে না, বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না

বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করার কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছিল সে সুযোগ আর তারা পাবে না জনগণ সম্পূর্ণ প্রস্তুত তাদের সকল ষড়যন্ত্রের টোকায় টোকায় জবাব দেবে জনগণ

কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়া কাজী আজহারুল ইসলাম প্রমুখ

আরও