টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, চার সার্কেলে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র

আশ্রয়কেন্দ্রগুলো হলো চান্দগাঁও সার্কেলে আল-জেরা মাদ্রাসা ও রশিদিয়া মাদ্রাসা, আগ্রাবাদ সার্কেলে ওয়াইজারডিস কমিউনিটি স্কুল এবং ইস্পাহানি কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, কাট্টলী সার্কেলে ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (রেলের পাশে) ও বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় (সেকশন-সি সংলগ্ন) এবং বাকলিয়া সার্কেলে চান্দগাঁও আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ আমান সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় নগরীর চারটি সার্কেলে ৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রামে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে।

চান্দগাঁও, আগ্রাবাদ, কাট্টলী ও বাকলিয়া সার্কেলে মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী ভাবে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

আশ্রয়কেন্দ্রগুলো হলো চান্দগাঁও সার্কেলে আল-জেরা মাদ্রাসা ও রশিদিয়া মাদ্রাসা, আগ্রাবাদ সার্কেলে ওয়াইজারডিস কমিউনিটি স্কুল এবং ইস্পাহানি কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, কাট্টলী সার্কেলে ফিরোজশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (রেলের পাশে) ও বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় (সেকশন-সি সংলগ্ন) এবং বাকলিয়া সার্কেলে চান্দগাঁও আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ আমান সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

পাশাপাশি প্রতিটি সার্কেলের ৪ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সার্বক্ষণিক প্রস্তুত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, গত কয়েকদিন ধরে একটানা ভারীবর্ষণ চলমান থাকায় চট্টগ্রাম জেলা ও মহানগরের নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার ফলে পানিবন্দি পরিবারের সংখ্যা বৃদ্ধিসহ পাহাড়ধ্বসের সম্ভাবনা দেখা দিয়েছে। চলমান বর্ষণের ফলে জলাবদ্ধতা, ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও