এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে।’
গতকাল দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক মো. শাহজামান খান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জেলায় প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। মূলত নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে, যাতে রমজানে তাদের প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়।’
তিনি বলেন, ‘সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি লিটার দুধ ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৮৪, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ ও গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।’
এছাড়া পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান তিনি। তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।