কুয়েতে জেল খেটে দেশে ফেরত, বিমানবন্দরে নেমেই মৃত্যু

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অনেকটা বাড়িছাড়া ছিলেন ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত ) নেতা নুরুল ইসলাম। ২০২৫ সালের আগস্ট মাসে কর্মসংস্থানের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলে যান তিনি।

নিজের ও পরিবারের ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে ফেনীর পরশুরামের বাসিন্দা নুরুল ইসলাম সাগর (৩৫) ৮ মাস আগে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। বৈধ কাগজপত্র না থাকায় সেখানে আটক হন তিনি। বেশ কয়েক দিন কারাগারে ছিলেন। কারাভোগ শেষে তাঁকে পাঠানো হয় নিজ দেশে। গতকাল শনিবার মধ্যরাতে ঢাকা বিমানবন্দরে নেমেই বুকের ব্যথায় তিনি লুটিয়ে পড়ে মাটিতে। একপর্যায়ে চিরতরে পাড়ি জমান না ফেরার দেশে। এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের স্বজনেরা।

নুরুল ইসলাম ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। নুরুল ইসলাম চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সহসভাপতি ছিলেন।

নুরুল ইসলামের পরিবার সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অনেকটা বাড়িছাড়া ছিলেন ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত ) নেতা নুরুল ইসলাম। ২০২৫ সালের আগস্ট মাসে কর্মসংস্থানের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলে যান তিনি। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের হাতে বন্দি হয়ে ১৫ দিন জেল খাটেন। কারাভোগ শেষে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। শনিবার গতকাল দিবাগত রাত একটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দুইটার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা পাসপোর্টের ঠিকানা অনুযায়ী গ্রামের বাড়িতে খবর পাঠায় পরশুরাম থানা পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানবন্দর পুলিশের দেয়া তথ্যমতে আমরা পরিবারের নিকট সাগরের মৃত্যুর খবর পৌঁছে দিই। বিমানবন্দর থেকে স্বজনেরা মরদেহ সংগ্রহ করেছেন বলে শুনেছি।

আরও