বিএনপির জয়ে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অস্ট্রেলিয়ান সিনেটরের অভিনন্দন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারত্ব বিদ্যমান। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজের মাধ্যমে এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে অস্ট্রেলিয়া আগ্রহী। বিশেষ করে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ান সিনেটর পেনি ওং। আজ রোববার এক ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

পোস্টে পেনি ওং জানান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারত্ব বিদ্যমান। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজের মাধ্যমে এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে অস্ট্রেলিয়া আগ্রহী। বিশেষ করে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

আরও