দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কেউ মারা যাননি। আজ শনিবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নয়জন, দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।
এ সময়ে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৭ জন।