চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর খুলশী থানার একটি আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি পেনড্রাইভ, চারটি সিম কার্ড, তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ডও উদ্ধার করা হয়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, গ্রেফতারকৃতরা প্রায় দেড় মাস আগে খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়ি ভাড়া নিয়ে অনলাইন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত খুলশী থানা এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও