শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের পুনর্মিলনী ১৪-১৬ জানুয়ারি

সিলেটে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সম্প্রতি পুনর্মিলনীর তারিখ চূড়ান্ত করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সংগঠনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে উপাচার্য আয়োজন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী বছরের ১৪-১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের আয়োজন করছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাস্ট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

সিলেটে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় সম্প্রতি পুনর্মিলনীর তারিখ চূড়ান্ত করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সংগঠনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে উপাচার্য আয়োজন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেয়।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং সাধারণ সম্পাদক এরশাদুল হক যৌথ বিবৃতিতে জানান, আয়োজনের প্রথম দিন বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে নেটওয়ার্কিং পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া পরের দুই দিন থাকবে আরো বিভিন্ন আয়োজন। এর মধ্যে থাকবে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ পুনর্মিলনীর মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরো জোরদার হবে। সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে তাদের স্মৃতিময় দিনগুলো আবারো স্মরণ করার সুযোগ পাবেন। বিভাগের প্রথম থেকে সর্বশেষ ব্যাচ পর্যন্ত সব শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা প্রকাশ করা হয়। একই সঙ্গে আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

নির্বাহী কমিটির সভায় সহসভাপতি নাহিয়ান খান, যুগ্ম সম্পাদক রতন অধিকারী রাতুল, যুগ্ম সম্পাদক মো. আজিজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাহেরু হেলাল, ক্রীড়া সম্পাদক সোহরাব রানা এবং কার্যনির্বাহী সদস্য একিউএম আব্দুল্লাহ আল মনসুর উপস্থিত ছিলেন।

আরও