ফেনীতে বজ্রপাতে ধান কাটার শ্রমিক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বেলাল হোসেন ফেনীর পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটতে যান। দুপুরের পর হঠাৎ ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এ সময় বজ্রপাতে ধানের খেতে লুটে পড়েন বেলাল হোসেন।

ফেনীতে বজ্রপাতে মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে ধান কাটার এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে ধানের খেতে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাতামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ফেনীর ছাগলনাইয়া ও আশপাশে এলাকায় দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বেলাল হোসেন ফেনীর পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটতে যান। দুপুরের পর হঠাৎ ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এ সময় বজ্রপাতে ধানের খেতে লুটে পড়েন বেলাল হোসেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও