মেহেরপুরের দুই আসনে জামায়াত প্রার্থীর বিজয়

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে বেসরকারিভাবে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াত মনোনীত প্রার্থী তাজউদ্দিন খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬৯ ভোট।

এ আসনে গণভোটের মোট প্রাপ্ত ভোটের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯ হাজার ৫৩৭ এবং ‘না’ ভোট ৩২ হাজার ২২৯।

মেহেরপুর-২ আসনে ৯০টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৯৪ হাজার ৬৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৫২ ভোট।

এ আসনে গণভোটে মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৮৬ হাজার ৮৬৪। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ২৪ হাজার ৫০৭ এবং ‘না’ ভোট ৩১ হাজার।

আরও