সড়কে জলাবদ্ধতায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামারবাড়ী থেকে বড়বাড়ী পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘ ১৪ বছরেও সংস্কার হয়নি।

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমছে খানাখন্দে ভরা সড়কটিতে। এতে দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। অনেক সময় সড়কের পানি বসতবাড়িতে ঢুকে যায়। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ সময় সড়কটির দ্রুত সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা। এ প্রসঙ্গে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিএম রেজাউল হক রিজভী বলেন, ‘‌ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কারে এরই মধ্যে টেন্ডার হয়েছে। এ প্রকল্পের টাকা এসআইবিএলে জমা রাখা। অর্থছাড়ে জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে না।

আরও