কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন।

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন।

সৈকতে দায়িত্বরত জেলা প্রশাসনের সৈকত কর্মীদের ইনচার্জ মাহবুবুল আলম বলেন, ইজিবাইকে চড়ে যাওয়ার সময় হঠাৎ সীমা আক্তারের ওড়না গাড়িটির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা চলমান।

আরও