সাতক্ষীরায় ৪৮ ঘণ্টায় কেজিতে ১৩০ টাকা কমল কাঁচা মরিচের দাম

ভোমরা কাস্টমস সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভারত থেকে ৪৬৭ দশমিক ২২২ টন কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। বন্দরসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে এসব মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

সাতক্ষীরার বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রতি কেজিতে সর্বোচ্চ ১৩০ টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে এবং দাম কমেছে।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের পাইকারি আড়তদার ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, বর্তমানে তার আড়তে প্রতি কেজি কাঁচা মরিচ ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগেও একই পণ্য ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিনি বলেন, ভোমরা বন্দর দিয়ে নিয়মিত কাঁচা মরিচ আসছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দাম আরো কমে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

ভোমরা কাস্টমস সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ভারত থেকে ৪৬৭ দশমিক ২২২ টন কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। বন্দরসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে এসব মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

ভোমরা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্র যাচাই ও খালাসের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

আরও