চাঁদপুরের মেঘনায় চলন্ত বাল্কহেডে আগুন

চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এমভি ফারুক নামে একটি কার্টনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এমভি ফারুক নামে একটি কার্টনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে।

জানা যায়, বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টন নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রিন বয়ার কাছে এলে কার্টনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাল্কহেডে থাকা ছয়জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম বলেন, এমভি ফারুক নামের একটি বাল্কহেড বরিশাল থেকে কার্টন নিয়ে ঢাকা যাচ্ছিল। চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রিন বয়ার কাছে এলে কার্টনে আগুন লেগে যায়।

খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাল্কহেড ক্রুদের উদ্ধার করেন।

প্রায় ঘণ্টাব্যাপী তত্পরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও