মৃত্যুদণ্ড

ময়মনসিংহে প্রেমঘটিত কারণে দশম শ্রেণীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও দুজনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. শামছউদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—এনামুল হক ও নাজমুল হক। জিয়াউল হক, জুলহাস উদ্দিন সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও