রামেকে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২০ জন

চলতি মৌসুমে হাসপাতালটিতে হামের উপসর্গ থাকা মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে

সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে হামের উপসর্গ থাকা মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস আজ সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। আর ছাড়পত্র পেয়েছে ৫ জন। হাম সন্দেহে চিকিৎসাধীন রোগী রয়েছে ১৩৮ জন। এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৪১১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

আরও