সিরাজগঞ্জে ২০০ গাঁজার গাছসহ আটক এক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০ গাঁজার গাছসহ আতিক জামান ডেভিড সরকার (৪১) নামে একজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। রোববার গভীর রাতে উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আতিক জামান ডেভিড সরকার উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে এবং উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

গতকাল বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জন রানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে অভিযান চালিয়ে ২০০টি গাঁজা গাছসহ ডেভিট সরকারকে আটক করা হয়। ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার পর তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও