গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম জাতীয় মার্কেটিং দিবস উদযাপন

‘৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ‘৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’।

দিবসটি উপলক্ষ্যে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘এআইয়ের যুগে মার্কেটিং এখন আর শুধু পণ্য বিক্রির কৌশল নয়, এটি এখন ডেটা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়। আমাদের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৈতিক ও সৃজনশীল মার্কেটার হিসেবে গড়ে উঠতে হবে।’

তিনি আরো বলেন, ‘মার্কেটিং বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে প্রক্টর ড. এস এম আহসান, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমানসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আরও