মাদকের বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। মাদক এবং অন্য কোনো অপকর্ম করে সমাজে অশান্তির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ শুক্রবার চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশন আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী এ সময় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল সমাজে ধর্মের নামে অপব্যাখ্যা দিচ্ছে, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, সুন্দর করে কথা বললে বিরোধী দলের ভূমিকা পালন হয় না। মাঠে জনগনের পাশে থাকতে হয়। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু বিরোধীদল সরকারকে অসহযোগিতা করছে।

তিনি বলেন, ১৭ বছর অনেক হারিয়েছি। আর হারাতে চাইনা। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময় দেশটা পেয়েছি। তাই সুন্দরভাবে দেশটা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও